বেইজিং সময় ১০ অক্টোবর, ২০২৬ এটিপি ১০০০ সাংহাই মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডের লড়াই হয়। চিচিপাস ৬-৩/৬-৪ ব্যবধানে ১৮ নম্বর বাছাই দারদেরিকে সহজেই হারিয়ে শেষ বত্রিশে উঠেছেন। এটি তার ক্যারিয়ারের ৪০০তম জয়ও।

২৮ বছর বয়সী এই গ্রিক তারকা সক্রিয় খেলোয়াড়দের মধ্যে ৪০০ জয় ছোঁয়া নবম পুরুষ খেলোয়াড় হলেন, একই সঙ্গে ১৯৯০ সালের পর জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্যে তিনি পঞ্চম, যোগ দিলেন জভেরেভ, দিমিত্রভ, মেদভেদেভ ও রুবলেভের কাতারে।
চিচিপাসের প্রথম ট্যুর জয়টিও এসেছিল ২০১৭ সালে সাংহাইয়ে, প্রথম রাউন্ডে তিনি খাচানভকে হারিয়েছিলেন। এরপর থেকে তিনি ১৩টি ট্যুর শিরোপা জিতেছেন, যার মধ্যে রয়েছে ২০১৯ সালের এটিপি ইয়ার-এন্ড ফাইনালসের শিরোপা, এককে তার সর্বোচ্চ র্যাংকিং ছিল তৃতীয়। বর্তমানে তার ক্যারিয়ার রেকর্ড ৪০০ জয় ও ২০৪ হার।
এই মৌসুমে এটি তৃতীয়বার তিনি কোনো মাস্টার্সের তৃতীয় রাউন্ডে উঠলেন। বর্তমানে বিশ্ব র্যাংকিংয়ে ৪৩তম এই খেলোয়াড়ের পরের প্রতিপক্ষ ১১ নম্বর বাছাই মার্কিন খেলোয়াড় ফ্রিৎজ। ফ্রিৎজ একসময় সাংহাই মাস্টার্সের সেমিফাইনালে উঠেছিলেন, এই ম্যাচে তিনি ৭-৫/৬-৪ ব্যবধানে আর্নাল্ডিকে হারিয়েছেন। এটিপি তুরিন ইয়ার-এন্ড ফাইনালসের লাইভ পয়েন্ট তালিকায় ফ্রিৎজ ১২তম স্থানে আছেন, মৌসুমের শেষ ভাগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি ইয়ার-এন্ড ফাইনালসে খেলার যোগ্যতা অর্জন করতে চান।
(আকা)
